Business

"বাংলায় প্রযুক্তি বিষয়ক সব লেটেস্ট আপডেট, দরকারি অ্যান্ড্রয়েড টিপস এবং ক্যারিয়ার গড়ার জন্য সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন নিয়ে তৈরি একটি সম্পূর্ণ টেক ব্লগ। প্রযুক্তির সহজ সমাধান এখন এক জায়গাতেই!"

Follow US

Adbox

About us

Sora Red is a clean, powerful and responsive blogger magazine / news theme. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC
ads

category1

Technology

সিমকার্ড হ্যাকঃ আপনার মোবাইলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে হ্যাকার

হ্যাকিং নিয়ে আর নতুন করে বলার কিছু নেই । পুরো ইন্টারনেট জগৎ জুড়ে হ্যাকারদের জ্বালায় অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় যেকোনো প্রতিষ্ঠানও । এতদিন হ্যাকিং কেবলমাত্র ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল । কিন্তু এবার হ্যাকিং এর কবল থেকে নিরাপদ নয় আপনার হাতের সাধারণ মুঠোফোনটিও ! সিমকার্ড হ্যাকিঙের মাধ্যমে দূর থেকেই সিমকার্ডে সংরক্ষিত যাবতীয় তথ্য বের করে নিতে পারে হ্যাকাররা ।
various-sim-cards[1].jpg
সম্প্রতি মার্কিন এক নিরাপত্তা গবেষক দাবি করেছেন, তিনি এমন কৌশল উদ্ভাবন করেছেন যাতে দূর থেকেই সিম কার্ড হ্যাক করে মোবাইল ফোনের সিমকার্ডের অবস্থান জানা, এসএমএস ফাংশন থেকে তথ্য চুরি ও নম্বর পরিবর্তনসহ নানা তথ্য বের করা সম্ভব । পিসি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ।
গবেষক নোল জানিয়েছেন, সিম কার্ডের ‘প্রাইভেট কী’ যদি হ্যাকারের কাছে চলে যায় তখন মুঠোফোন ব্যবহারকারীকে বিশেষ জাভা প্রোগ্রাম ডাউনলোড করতে বাধ্য করে হ্যাকার; যা মুঠোফোন থেকে এসএমএস পাঠাতে, কল করতে, ফোনের অবস্থান জানাতে থাকে ।
নোল আরও জানিয়েছেন, সারা বিশ্বে সাতশো কোটির বেশি সিমকার্ড ব্যবহূত হচ্ছে । প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল বা সিম মূলত কোনো অপারেটরের সঙ্গে যোগাযোগের সময় এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে। অথচ অনেক সিম কার্ডেই এই এনক্রিপশন মান দুর্বল । অনেক ক্ষেত্রে সত্তুরের দশকের ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড বা ডিইএস ব্যবহার করা হয় । ডিইএসকে দীর্ঘদিন ধরেই দুর্বল এনক্রিপশন হিসেবে ধরা হয় এবং অনেক মোবাইল অপারেটর এখন নিরাপত্তার জন্য ডিইএস ব্যবহার ছেড়ে দিয়েছে । এই ডিইএস এনক্রিপশনকে সহজেই হ্যাক করে ফেলা সম্ভব । সিকিউরিটি রিসার্চ ল্যাবের গবেষকেদের দাবি, ডিইএস এনক্রিপশন যে সিমে ব্যবহূত হয় তা সাধারণ কম্পিউটার ও কিছু হ্যাকিং টুলের সাহায্যে দুই মিনিটের মধ্যেই হ্যাক করে ফেলা যায় এবং মুঠোফোনে ট্র্যাকিং সফটওয়্যার, ভাইরাস ঢুকিয়ে ফোনের তথ্য সংগ্রহ করা ও ফোনের নিয়ন্ত্রণ নেয়া সম্ভব ।
৩১ আগস্ট লাস ভেগাসে অনুষ্ঠিত ব্ল্যাক হ্যাক সিকিউরিটি নামে হ্যাকারদের সম্মেলনে ‘রুটিং সিম কার্ড’ নামে একটি উপস্থাপনা করবেন সিকিউরিটি রিসার্চ ল্যাবের গবেষক নোল। এখানে তিনি সিম কার্ড হ্যাকের ঝুঁকি, প্রতিরোধ ও এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন ।

About Bd market

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন