Business

"বাংলায় প্রযুক্তি বিষয়ক সব লেটেস্ট আপডেট, দরকারি অ্যান্ড্রয়েড টিপস এবং ক্যারিয়ার গড়ার জন্য সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন নিয়ে তৈরি একটি সম্পূর্ণ টেক ব্লগ। প্রযুক্তির সহজ সমাধান এখন এক জায়গাতেই!"

Follow US

Adbox

About us

Sora Red is a clean, powerful and responsive blogger magazine / news theme. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC
ads

category1

Technology

অ্যাপল ডিভাইসে যোগ হতে যাচ্ছে প্রোজেক্টর

অ্যাপল তাদের ডিভাইসে নতুনত্ব আনার জন্য বহুল আলোচিত। ইনোভেশন এর কারখানা ও বলা হয়ে থাকে অ্যাপলকে। তারা নানা দিক থেকে এই আধুনিক যুগের নানা প্রচলিত যন্ত্রাংশের সূচনা করেছে। আইপ্যাড থেকে আইফোন এমনকি ঘরের মধ্যে থাকা ডেস্কটপ কম্পিউটারও। আর এখন অ্যাপেল তাদের ডিভাইসে সংযোজন করতে যাচ্ছে প্রোজেক্টর।
যদি অ্যাপল এর সাম্প্রতিক প্যাটেন্ট অ্যাপ্রুভালকে বিশ্বাস করা হয় তবে খুব শীঘ্রই হয়তোবা অ্যাপল তাদের ডিভাইসে যোগ করতে যাচ্ছে প্রোজেক্টর সুবিধা। গত মঙ্গলবার ইউএস প্যাটেন্ট এবং ট্রেডমার্ক অফিস অ্যাপলকে একটি প্যাটেন্ট অনুমোদন করে যার নাম হল, প্রোজেক্টেড ডিসপ্লে শেয়ারড ওয়ার্কপ্লেস। এই প্যাটেন্ট এমন এক প্রযুক্তিকে উল্লেখ করে যা যেকোনো অ্যাপল ডিভাইসে একটি ছোট প্রোজেক্টর যোগ করতে অনুমোদন দেয়। আর চাইলে ব্যবহারকারী তার প্রেজেন্টেশন হাতের ইশারায় পরিচালনা করতে পারবে যা জেসচার কন্ট্রোল হিসেবে পরিচিত। প্রোজেক্টরটি নির্ভর করবে একটি বিল্ট ইন ক্যামেরার উপর যা কিনা প্রোজেক্টেড এরিয়ার উপর তৈরি ছায়া বুঝতে পারবে। প্রোজেক্টেড ডিসপ্লে একাধিক ডিভাইসের একাধিক ডিসপ্লেতেও কাজ করতে সক্ষম হবে। আর এখানেও করা যাবে জেসচার কন্ট্রোল। প্যাটেন্ট এর ভাষ্যমতে-
অ্যাপেল প্যাটেন্ট
In one embodiment, electronic devices each may include a projector that produces a projected display and a camera that detects gestures made with respect to the projected displays. The electronic devices may interpret gestures on the projected displays to identify image sharing commands for sharing images between the projected displays. The electronic devices may be connected through a communication link that allows the electronic devices to share image data for producing images on any of the projected displays included within the shared workspace.
বর্তমানে আলাদা করে অ্যাপল ডিভাইসকে প্রোজেক্টর হিসেবে ব্যবহার করতে নানা ডিভাইস পাওয়া যায়। তবে অ্যাপেল এর পদক্ষেপ প্রোজেক্টরকে সরাসরি ডিভাইসে সংযোজন করতে সাহায্য করবে। অবশ্য বর্তমানে বাজারে এটি নতুন কিছু নয়। বর্তমানে নানা ফোন ও ট্যাবলেট পাওয়া যায় যার সাথে প্রোজেক্টর সংযুক্ত। স্যামসাং গ্যালাক্সি বিম এর মধ্যে উল্লেখ্য। তবে জেসচার কন্ট্রোল সুবিধা এটিকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করবে।

About Bd market

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন