Business

"বাংলায় প্রযুক্তি বিষয়ক সব লেটেস্ট আপডেট, দরকারি অ্যান্ড্রয়েড টিপস এবং ক্যারিয়ার গড়ার জন্য সঠিক ফ্রিল্যান্সিং গাইডলাইন নিয়ে তৈরি একটি সম্পূর্ণ টেক ব্লগ। প্রযুক্তির সহজ সমাধান এখন এক জায়গাতেই!"

Follow US

Adbox

About us

Sora Red is a clean, powerful and responsive blogger magazine / news theme. It was popularised in the 1960s with the release of Letraset sheets containing Contrary to popular belief, Lorem Ipsum is not simply random text. It has roots in a piece of classical Latin literature from 45 BC
ads

category1

Technology

থ্রি জি নেটওয়ার্ক সম্পর্কে কিছু তথ্য !!

বর্তমান সময়ে আমাদের দেশে এই শব্দটি বহুলাংশে জনপ্রিয় হয়েছে টেলিটক থ্রি জি এর নতুন সংযোগের মাধ্যমে যদিও এটার সাথে কম বেশী আমরা সবাই পরিচিত ছিলাম । সে যাই হোক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই থ্রি জি বলতে কি বুঝায়? থ্রি জি নেটওয়ার্ক হওয়ার শর্ত কি, কার্যপ্রণালী এবং অন্যান্য সুবিধাসমূহ।
থ্রিজি কী?
3G -জি (3G -3rd Generation) প্রযুক্তি একটি ষ্ট্যান্ডার্ড মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম যা International Telecommunication Union (ITU) কর্তৃক নির্ধারিত International Mobile Telecommunication-2000 (IMT-2000) এর শর্তসমূহ পূরণ করে। IMT-2000 ষ্ট্যান্ডার্ড এর প্রধান শর্ত অনুযায়ী এই প্রযুক্তিতে কমপক্ষে 200kbt/s অর্থাৎ প্রায় .2mbit/s গতিতে ডাটা ট্রান্সফারের সুবিধা থাকতে হবে।
থ্রিজি মোবাইল ব্যবহারের সুবিধা:
• 3G মোবাইল প্রযুক্তি অত্যন্ত উচ্চগতি সম্পন্ন ডাটা ট্রান্সফারের  সুবিধা দেয়। ডাউনলিংকের ক্ষেত্রে এই গতি 14mbps এবং আপলিংক এর ক্ষেত্রে 5.8 mbps.
• থ্রি-জি মোবাইলে অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে ভয়েজ আদান প্রদানের পাশাপাশি ভয়েজ মেসেজ, টেক্সট মেসেজ, ছবি তোলা, অডিও ভিডিও রেকর্ডিং, হাইস্পীড ইন্টারনেট ব্রাউজিং, গেমিং ইত্যাদি অত্যন্ত প্রয়োজনীয় কিছু সুবিধা পাওয়া যায়।
পূর্বে ৩ মিনিটের একটি গান টু-জি মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে ৬-৯ মিনিট সময় লাগতো, বর্তমানে থ্রি-জি প্রযুক্তির সাহায্যে তা ১১-৯০ সেকেন্ডেই করা সম্ভব।
• 3G মোবাইলের সাহায্যে মোবাইলে টিভি দেখা এবং টেলিকনফারেন্সের সুবিধা ভোগ করা সম্ভব।

থ্রিজি-এর কার্যপ্রণালী:
থ্রি-জি মোবাইল মূলত ৪টি ষ্ট্যান্ডার্ডে কাজ করে যা নিম্নরূপ:
• UMTS (Universal Mobile Telecommunications System): UMTS প্রযুক্তি 3G PP (3rd Generation Partnership Project) ভিত্তিক একটি প্রযুক্তি যা প্রাথমিকভাবে ২০০১ সনে ইউরোপ, জাপান, চায়না প্রভৃতি দেশে চালু হয়। এক্ষেত্রে একই অবকাঠামো ব্যবহার করে বিভিন্ন ধরনের radio interface এর সুবিধা দেয়া হয়; যেমন: -সর্বাধিক ব্যবহৃত Radio interface হচ্ছে W- CDMA-TD-SCDMA রেডিও ইন্টারফেসটি ২০০৯ সালে শুধুমাত্র চায়নায় চালু করা হয়।
-UMTS সিস্টেমের সর্বশেষ সংস্করন HSPA (Hihg Speed Packet Access) সর্বোচ্চ 56mbit/s ডাউনলিংক গতি সরবরাহ করতে পারে।
• 3G P2 ভিত্তিক CDMA2000 পদ্ধতি যা ২০০২ সালে প্রথম IS-95 2G ষ্ট্যান্ডার্ডের অবকাঠামো Sharing এর মাধ্যমে উত্তর আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ায় চালু হয়। সর্বশেষ সংস্করণ EVDO (Evolution Data Optimized) Rev B 14.7Mbit/s ডাউনলিংক গতি প্রদান করে।
• এছাড়াও GSM EDGE মোবাইল ওয়াইম্যাক্স সার্ভিস IMT-2000 এর শর্তাবলী পূরণ করে এবং ITU কর্তৃক থ্রি-জি ষ্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃত; তবে এরা প্রচলিত থ্রি জি ব্র্যান্ড নয় বরং সম্পূর্ণ ভিন্ন একটি সিস্টেম।
তথ্যসমূহ ফেসবুক থ্রি জি নামক গ্রুফ থেকে সংগৃহিত।।

About Bd market

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Comments:

একটি মন্তব্য পোস্ট করুন